আলমগীর মানিক | ০৪:৪১ পিএম, ২০২৫-০৯-০৮
খাগড়াছড়ির গুইমারা উপজেলার তবলাছড়ি এলাকায় দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দলের উপর ইউপিডিএফ সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় সেনাবাহিনীর সাতজন সদস্য আহত হয়েছেন। আহত সেনা সদস্যদের দ্রুত চিকিৎসার জন্য নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, সন্ত্রাসীরা নারীদের উস্কানি দিয়ে ঢাল হিসেবে ব্যবহার করে এ হামলা চালায়, যা মানবতার চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইনের সঙ্গেও অসঙ্গতিপূর্ণ।
জাতির গর্বিত সেনাবাহিনীর উপর এ ধরনের নৃশংস হামলাকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালানো হচ্ছে।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এ ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সেনাবাহিনী বরাবরের মতো দেশের অখণ্ডতা, শান্তি ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী দৃঢ়ভাবে জানিয়েছে, এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited