অহিদুল ইসলাম অভি | ০৩:৫১ পিএম, ২০২৫-০৯-১৬
অহিদুল ইসলাম অভি-নাজিম
রাঙামাটি পৌরসভার নাগরিক সেবা উন্নয়ন না করেই এখতিয়ার বহির্ভূতভাবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ও উন্নত নাগরিক সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে রাঙামাটি পৌরসভা কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা পৌর এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে পৌর কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ দাবি করেন।
তাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, চুরি-ছিনতাই ও ডাকাতি রোধে দ্রুত পদক্ষেপ, ফুটপাত দখলমুক্ত করা, কাপ্তাই হ্রদ থেকে কচুরিপানা অপসারণ, জলাবদ্ধতা ও শহরের যানজট নিরসন। এছাড়া জন্মনিবন্ধন ও নাগরিক সনদ করতে হয়রানি বন্ধ, মব সন্ত্রাস কঠোরভাবে দমন, নিত্যপণ্যের দাম কমানো এবং টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, নাগরিক সেবা বাড়ানোর উদ্যোগ না নিয়ে একতরফাভাবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি জনগণের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করছে, যা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited