নিজস্ব প্রতিবেদক | ১০:১৮ পিএম, ২০২৫-০৯-১৯
মোঃ নাজিম আল হাসান
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় রাঙামাটি শহরের আসামবস্তি এলাকার রূপন টাওয়ারের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে সংগঠনের নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন। এতে সঞ্চালনা করেন রাঙামাটি জেলা কমিটির সভাপতি বুলবুল চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ও রাঙামাটি পৌরসভার প্রশাসক মো. মোবারক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অজিতানন্দন মহাথোরো ও কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়ুয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল বড়ুয়া, কাপ্তাই উপজেলা কমিটির সভাপতি সমর বড়ুয়া, রাঙামাটি সদর উপজেলা কমিটির সভাপতি রূপন বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্বাধীন বড়ুয়া নিশু, রাঙামাটি পৌর কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া নিখিল, রাঙামাটি সদর উপজেলা কমিটির সদস্য বাসনা বড়ুয়া, কাউখালী উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক সাধন চন্দ্র বড়ুয়া, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দেবাশীষ বড়ুয়া, কাউখালী উপজেলা কমিটির সভাপতি জিনপদ বড়ুয়া, কাপ্তাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া, রাঙামাটি পৌর কমিটির সভাপতি উদয়ন বড়ুয়া, কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক রুবেল বড়ুয়া, রাঙামাটি জেলা কমিটির অর্থ সম্পাদক প্রকাশ বড়ুয়া, কাউখালী উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জীবণ বড়ুয়া, সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্যামল চৌধুরী প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও বৌদ্ধ-ধর্মীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও আঞ্চলিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited