কাপ্তাই হ্রদ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক    |    ০২:০৯ পিএম, ২০২৫-০৯-২০

কাপ্তাই হ্রদ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নাজিম আল হাসান

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার ১নং ওয়ার্ডের চম্পানিরমার টিলা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে হারুন-উর-রশিদ (৫০), পিতা মৃত শামসুল আলম, নিজ বাড়ির বারান্দা থেকে পা পিছলে লেকের পানিতে পড়ে নিখোঁজ হন।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৬টা ৩০ মিনিটে রাঙামাটি ফায়ার স্টেশন ঘটনাটির খবর পায়। খবর পাওয়ার পরপরই লিডার আলী হোসেনের নেতৃত্বে ডুবুরি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।

সকাল ৭টা ৩০ মিনিটে ডুবুরি সজীব ও ফায়ার ফাইটার-কাম-ডুবুরি নাজিমের প্রচেষ্টায় হারুন-উর-রশিদের মরদেহ উদ্ধার করা হয়।

পরে মরদেহ আইনগত প্রক্রিয়ার জন্য কোতোয়ালি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।