অহিদুল ইসলাম অভি | ০৪:৩৪ পিএম, ২০২৫-০৯-২৭
খাগড়াছড়ি, ২৭ সেপ্টেম্বর ২০২৫ — আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়ি জেলা প্রশাসন জেলা সদর পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে এই আদেশ কার্যকর হবে।
জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ২৭ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পৌর এলাকা ও সদর উপজেলার বিভিন্ন স্থানে চার বা ততোধিক জনের জমায়েত, মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া, জনস্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে এই আদেশ জারি করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১৪৪ ধারা জারির বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited