সিয়াম | ১১:৩২ পিএম, ২০২৫-০৯-২৭
মোঃ নাজিম আল হাসান
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল রাঙামাটি জেলা শাখার অবৈধ কমিটির দুর্নীতি, স্বজনপ্রীতি, কমিটি বানিজ্য, সেচ্ছাচারিতা এবং পৌর শ্রমিকদল বিলুপ্তির প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে পৌর শ্রমিকদল।
শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টায় জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে পৌর শ্রমিকদলসহ জেলার বিভিন্ন উপজেলা শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বক্তারা অভিযোগ করেন, বর্তমান জেলা কমিটি অবৈধভাবে গঠিত হয়ে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। কমিটিতে স্বজনপ্রীতি, আর্থিক বানিজ্য এবং একচেটিয়া সেচ্ছাচারিতা চালু রয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে পৌর শ্রমিকদল কার্যত অকার্যকর হয়ে পড়েছে।
বক্তারা দাবি করেন, অবৈধ জেলা কমিটি দ্রুত বিলুপ্ত করে যোগ্য, ত্যাগী ও পরিশ্রমী নেতাদের সমন্বয়ে নতুন নেতৃত্ব গঠন করতে হবে।
পাশাপাশি বিলুপ্ত পৌর শ্রমিকদলকে অবিলম্বে পুনর্গঠন করে সাংগঠনিক কার্যক্রম পুনরুজ্জীবিত করার আহ্বান জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—সদর উপজেলা শ্রমিকদল সভাপতি নিজাম আকন্দ, পৌর শ্রমিকদল সভাপতি মো. ইদ্রিস হাওলাদার, সাবেক জেলা সহ-সভাপতি রহমান বাবু, সাবেক পৌর সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, কাপ্তাই উপজেলা শ্রমিকদলের মো. সাজ্জাদ হোসেন, বাঘাইছড়ি উপজেলা শ্রমিকদলের মো. মোস্তফা, রাজস্থলী উপজেলা শ্রমিকদলের মো. আলাউদ্দিন, শ্রমিক নেতা আবুল কালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া, সাধারণ সম্পাদক কবির আহম্মেদ এবং সাংগঠনিক সম্পাদক মুজাফফরের পদত্যাগ দাবি করা হয়।
পৌর শ্রমিকদলের আহ্বায়ক সংবাদ সম্মেলনে জানান, তিনি ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৯নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পর ২০২৩ সালের ২৩ জুলাই তাঁকে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির দায়িত্ব দেওয়া হয়। ধারাবাহিক কার্যক্রম চালিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ২০২৫ সালের ২৫ জানুয়ারি জেলা সভাপতির কাছে জমা দেন।
কিন্তু জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক নানা অজুহাতে সেই কমিটি অনুমোদন না দিয়ে উল্টো পূর্ণাঙ্গ কমিটি না পাওয়ার অভিযোগে পৌর কমিটি বিলুপ্ত করেন বলে অভিযোগ করেন তিনি।
নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক অসাংগঠনিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। এভাবে চলতে থাকলে রাঙামাটি শ্রমিকদল নেতৃত্ব ও কর্মীবিহীন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
এসময় কেন্দ্রীয় শ্রমিকদলের কাছে জেলা সভাপতি মমতাজ মিয়া, সাধারণ সম্পাদক কবির আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক মুজাফফরের পদত্যাগ দাবি জানানো হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited