আলমগীর মানিক | ০২:৩৫ পিএম, ২০২৫-০৯-২৮
রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন বাস্তবায়নকৃত উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুল খালেক।
রোববার (২৮ সেপ্টেম্বর) তিনি জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বোর্ডের একাধিক প্রকল্প সরেজমিনে ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে সচিব মোঃ আবদুল খালেক জানান, আগামীতে জুরাছড়ি উপজেলার কৃষি উন্নয়ন, রাস্তাঘাট, কালভার্ট ও ব্রিজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে পাহাড়ের দুর্গম জনপদের যোগাযোগ ব্যবস্থা ও কৃষি উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহম্মদ, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার ও উপ-সহকারী প্রকৌশলী সুমেধ চাকমা।
পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান ও কার্বারীদের সঙ্গে মতবিনিময় করেন সচিব। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ-বিন আখন্দ।
সচিব বলেন, “সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় জুরাছড়ির কৃষি, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প হাতে নেওয়া হবে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited