অহিদুল ইসলাম অভি | ০৩:৫১ পিএম, ২০২৫-১০-১০
মৌসুমি বায়ুর বিদায়ের আগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বেশ কয়েকটি বিভাগে তীব্র বজ্রপাত ও ঝড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে Bangladesh Weather Observation Team Ltd.
সংস্থার তথ্যমতে, ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় প্রবল বজ্রপাত ও বৃষ্টির আশঙ্কা রয়েছে।
বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, বরগুনা, যশোর, খুলনা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও মুন্সিগঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া এসব বিভাগের অন্যান্য স্থানে এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, ১২ অক্টোবর থেকে দেশের উত্তরাঞ্চলসহ অনেক স্থানে বৃষ্টি কমে যাবে। তবে দক্ষিণ, মধ্যাঞ্চল ও সিলেট বিভাগের কিছু এলাকায় ১৫ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সবাইকে বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করা ও গাছের নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দিয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited