আলমগীর মানিক | ০১:৪০ এএম, ২০২৫-১০-১২
শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের গোলসাছড়ি জনবল বৌদ্ধ বিহারে এই ধর্মীয় অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক, সাবেক জেলা সিনিয়র যুগ্ম জজ ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষু ও পুন্যার্থীরা বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দানসহ নানা ধর্মীয় কার্যক্রম সম্পাদন করেন।
অ্যাড. দীপেন দেওয়ান এ সময় বিশ্ব শান্তি ও সমাজে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন,“সকল ধর্মের মূল শিক্ষা হচ্ছে মানবতা। এই কঠিন চিবরদান উৎসব আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা ও শান্তির বার্তা ছড়িয়ে দেয়।”
অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে তিনি রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা প্রস্তাবনা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন। উপস্থিত জনতার মাঝে তিনি ৩১ দফার মূল দিকগুলো তুলে ধরে বলেন, “এই প্রস্তাবনাগুলোই দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনরুদ্ধারের রূপরেখা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলসাছড়ি জনবল বনবিহারের আবাসিক অধ্যক্ষ শ্রীমৎ শ্রদ্ধালংকার স্থবির ভান্তে। এ সময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদ সোনালী ব্যাংক শাখার কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু রনেল দেওয়ান, সাবেক ভাইস চেয়ারম্যান রনো বিকাশ চাকমা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা, ছাত্রদল নেতা সাধন বিকাশ চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ।
দিনব্যাপী এই ধর্মীয় উৎসব শেষে উপস্থিত সবাই দেশ ও জাতির শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited