নিজস্ব প্রতিবেদক | ১০:৫৯ পিএম, ২০২৫-১০-১৭
খাগড়াছড়ির মাটিরাঙায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙা উপজেলার আলুটিলা সাপমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস আলুটিলা পাহাড় নামার সময় সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের পাশে ধাক্কা খেয়ে উল্টে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল ও মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— দীঘিনালার কবাখালি এলাকার আব্দুর রাজ্জাক ও অনিল চাকমা।
মাটিরাঙা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী জানান, “বাসটি বাঘাইহাট থেকে ৩৬ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। সাপমারার পাহাড়ি পথে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে।”
আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন—
মো. রাইদুল ইসলাম (৩০), মো. আতাউর রহমান (৬১), শাহানা বেগম (৫০), সুপর্ণা চাকমা (৩), রেহানা চাকমা (৩০) এবং মনি চাকমা (১৮)।
চিকিৎসকদের মতে, অধিকাংশের শরীরে কাটা-ছেঁড়া রয়েছে, তবে কেউ আশঙ্কাজনক নন।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়া ত্রিপুরা জানান,হাসপাতালে ভর্তি ছয়জন আহতের চিকিৎসা চলছে, সবাই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।”
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন বলেন,বাসটি বাঘাইহাট থেকে ৩৬ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।”
এদিকে, লাইন নিয়ন্ত্রক মো. সাহিদুল ইসলাম জানান,বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১৩-১৪ জন গুরুতর আহত হয়েছেন। প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।”
দুর্ঘটনার পর সাময়িক সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক করা হয়।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited