নাজিম আল হাসান | ১০:২৪ পিএম, ২০২৫-১০-২০
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জুবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সভাপতি মো. ওমর মোরশেদ, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাকিল।
বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আলভী হাসান নাঈম।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাদুর শাহ, সহ-সভাপতি শাহরিয়ার ইমন রাসেল, মো. আমজাদ হোসেন, রেজাউল করিম রাজ, শামীম ফরহাদ, আসাদুল ইসলাম, তানবির হোসেন মাহি, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন অপু, সোনা রঞ্জন চাকমা, দপ্তর সম্পাদক পাবেল সর্দারসহ বিপুল সংখ্যক ছাত্রদল নেতা-কর্মী।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ছাত্রদলের নেতাকর্মীদের উপর একের পর এক হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। কিন্তু এসব ঘটনার কোনো বিচার না হওয়ায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।”
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “জুবায়েদ হত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার না হলে ছাত্রদল রক্তের ঋণ শোধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।”
সমাবেশ শেষে হত্যার প্রতিবাদে ন্যায়বিচারের দাবিতে ক্ষোভ ও শোকের প্রতীক হিসেবে কালো ব্যাজ ধারণ করেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited