সিয়াম | ০৬:৫৬ পিএম, ২০২৫-১০-২৪
রাঙামাটির কাপ্তাই থানার পুলিশ তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে, যিনি সাজা এড়াতে জাতীয় পরিচয়পত্রে নিজের নাম-পরিচয় পরিবর্তন করেছিলেন।
বুধবার (২৩ অক্টোবর) কাপ্তাই থানার এএসআই আফজাল, এএসআই নাসির উদ্দিন ও এএসআই রিপন বড়ুয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে রাঙামাটি শহর এলাকা থেকে আসামি মো. রকি (৩৫) কে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার চরাবটতল এলাকার মো. ইসাকের ছেলে।
২০১৬ সালে কাপ্তাই থানায় পিকআপ গাড়ি চুরির মামলায় আসামি ছিলেন রকি। মামলার দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে রকি ও তার সহযোগী সাইফুল ও মানাকে রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিন বছরের কারাদণ্ড দেন।
সাজা ঘোষণার পর রকি সাজা থেকে রেহাই পেতে জাতীয় পরিচয়পত্রে নিজের নাম, পিতা ও মাতার নাম পরিবর্তন করে নতুন এনআইডি তৈরি করেন। তিনি নিজের নাম “রকি” থেকে “জামাল”, পিতার নাম “মো. ইসাহাক” থেকে “জাহাঙ্গীর আলম” এবং মাতার নাম “পাখি বেগম” থেকে “মিনু বেগম” করে ব্যবহার করেন।
তবে শেষ পর্যন্ত পালিয়ে বাঁচতে পারেননি। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited