সিয়াম | ০৮:০০ পিএম, ২০২৫-১০-২৮
রাঙ্গামাটির বিলাইছড়ি থেকে ২২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ একজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতের নাম কালো প্রিয় চাকমা (৪৭)। তিনি বিলাইছড়ি উপজেলার ১নং বিলাইছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ধুপশীল পাড়ার বাসিন্দা, মৃত সাক্যমিত্র চাকমার ছেলে। বর্তমানে তিনি বিলাইছড়ি সদরস্থ নলছড়ি পাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।
বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া জানান, সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় এসআই (নি:) ফারুক আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নলছড়ি এলাকার আসামীর বাসায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৯০টি ২৫০ এমএল বোতলে মোট ২২.৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
আটকের পর কালো প্রিয় চাকমার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ২৪(খ) ধারায় মামলা (মামলা নং-০২, তারিখ ২৭/১০/২০২৫) রুজু করা হয়। মামলার পর আজ সকালেই তাকে রাঙ্গামাটিতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited