নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৮ পিএম, ২০২৫-১০-৩০
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়িমুখ বাজারসংলগ্ন দেওয়ানপাড়া এলাকা থেকে প্রায় ৪ হাজার ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
বুধবার (২৯ অক্টোবর) সকালে গুইমারা রিজিয়ন ও লক্ষীছড়ি জোনের তত্ত্বাবধানে ২৪ আর্টিলারি ব্রিগেডের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, এলাকাটিতে দীর্ঘদিন ধরে ইউপিডিএফের সদস্যরা কাঠ পাচার, চাঁদাবাজি ও সশস্ত্র তৎপরতা চালিয়ে আসছে। সেনা টহল দল পৌঁছালে কাঠ পাচারকারীরা পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
লক্ষীছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়, ইউপিডিএফ সম্প্রতি “সেনা উপস্থিতির নামে দমন-পীড়ন” অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে, অথচ বাস্তবে সংগঠনটি এলাকায় সশস্ত্র কার্যক্রম ও অবৈধ কাঠ বাণিজ্যে জড়িত।
জোন কর্তৃপক্ষ আরও জানায়, জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited