মেহেদী হাসান | ১২:১০ পিএম, ২০২৫-১১-০৫
খাগড়াছড়ি, ৫ নভেম্বর —
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার প্রধান বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজার মসজিদের সামনে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের জুতার দোকান, খাবার হোটেল, কসমেটিকস, কাপড়, মুদিমাল ও স্বর্ণের দোকানে।
আগুন লাগার পরপরই মহালছড়িতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। পানি সংকটের কারণে ঘটনাস্থলে পৌঁছানো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করতে পারেনি।
একপর্যায়ে বৃষ্টির পানিতেই আগুন নিয়ন্ত্রণে আসে। পরে স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, রাত ১২টা ৪০ মিনিটে খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। পাহাড়ি পথ ও দূরত্বের কারণে যেতে কিছুটা সময় লেগে যায়।
পানি সংকটের কারণে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো সম্ভব হয়নি। পরে মাটিরাঙা উপজেলা থেকে এক হাজার লিটার পানিবাহী ট্যাংকার পাঠানো হয়।
তিনি আরও জানান, বৃষ্টির পানির কারণেই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited