আলমগীর মানিক | ০৭:১৮ পিএম, ২০২৫-১১-০৬
জুলাই সংস্কারে যারা বাধা দিয়েছে, যারা জুলাইয়ের বিরোধিতায় অবস্থান নিয়েছে এবং এই বাংলাদেশকে সংস্কারবঞ্চিত করার ষড়যন্ত্রে জড়িত—তাদের বিচার একদিন অবশ্যই হবে। দেশের জনগণ ইতিমধ্যে তাদেরকে প্রত্যাখ্যানের প্রস্তুতি নিয়েছে, এখন শুধু ব্যালটের অপেক্ষা।”
এ কথা বলেন জাতীয় পার্টির মুখ্য সংগঠক ও দক্ষিণাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাঙামাটি জিমনেসিয়ামে অনুষ্ঠিত তিন পার্বত্য জেলার নেতৃবৃন্দকে নিয়ে এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন,
“যারা ব্যালটের পরিবর্তে বুলেটের প্রস্তুতি নিচ্ছেন, তারা মনে রাখবেন—বাংলাদেশের জনগণ যখন জেগে উঠবে, তখন তাদের কেউ আটকাতে পারবে না।
আপনারা বুলেট নিয়ে প্রস্তুত থাকুন, কিন্তু জনগণ আপনাদের ব্যালটের মাধ্যমে পরাজিত করার প্রস্তুতি নিচ্ছে।”
তিনি আশা প্রকাশ করেন, আগামী ১০ বছরের মধ্যেই এনসিপি সরকার গঠন করবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ. এস. এম. সুজাউদ্দিন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাধায়ক ইমন সাঈদ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক জুবায়রুল হাসান আরিফ, খাগড়াছড়ি জেলার প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা এবং বান্দরবান জেলার সমন্বয়কারী শহিদুর রহমান সোহেল প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন এনসিপি রাঙামাটি জেলার সমন্বয়ক বিপিন জ্যোতি চাকমা।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited