রাজনগর বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ


গোলামুর রহমান-লংগদু    |    ০৭:২৪ পিএম, ২০২৫-১১-০৬

রাজনগর বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

রাঙামাটি জেলার লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার মাহিল্যা কবিরপুর নামক স্থানে একদল চোরাকারবারি পাচারের উদ্দেশ্যে বন থেকে কাঠ কেটে মজুদ করে রেখেছে।

সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডারের নির্দেশনায় হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি টহলদল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে টহলদল ৮৭ সিএফটি সেগুন এবং ৩৪৬ সিএফটি গামারি কাঠ জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৯৩ হাজার টাকা।

রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “বনাঞ্চল ধ্বংস ও পরিবেশের ক্ষতি রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।

অবৈধভাবে কাঠ কেটে চোরাচালানের মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা কিছু অসাধু ব্যবসায়ীকে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের