আলমগীর মানিক | ০২:০৭ এএম, ২০২৫-১১-০৭
রাঙামাটিতে চলমান ‘অপারেশন ডেভিলহান্ট’-এর অংশ হিসেবে স্বেচ্ছাসেবকলীগের এক নেতাকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের ভেদভেদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম মো. সুমন পারভেজ (৩৮)। তিনি বরকল থানা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন,অপারেশন ডেভিলহান্টের অংশ হিসেবে শুক্রবার ভোরে ভেদভেদী এলাকায় অভিযান চালানো হয়।
ওই সময় মো. সুমন পারভেজকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
তিনি আরও জানান,গ্রেফতার সুমনের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
রাঙামাটি জেলায় সাম্প্রতিক সময়ে নিরাপত্তা জোরদার করতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিলহান্ট’ পরিচালনা করছে। এ অভিযানে ইতোমধ্যে বিভিন্ন স্থানে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited