অহিদুল ইসলাম অভি | ০৯:২৯ পিএম, ২০২৫-১১-০৭
অভি-মেহেদী
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা বিএনপি।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় রাঙামাটি পৌরসভা চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট বিল্ডিং চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। র্যালিতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দিপন তালুকদার দিপু এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ২৯৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট দিপেন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান।
এসময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক নাসির খান, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে এ দিনটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। একইসঙ্গে বর্তমান সময়েও জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন চলমান রয়েছে বলেও তারা উল্লেখ করেন।
র্যালি ও সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited