বাঘাইছড়িতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত


ওমর ফারুক সুমন    |    ১০:৫৭ পিএম, ২০২৫-১১-০৭

বাঘাইছড়িতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাঙামাটির বাঘাইছড়িতে ঐতিহাসিক ৭ই নভেম্বর “বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা, পৌর, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চৌমুহনীস্থ বিএনপির কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী শাপলা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু। সভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জেলা সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এই নির্বাচন হবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নির্ধারণী লড়াই। তাই প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তারা।