মেহেদী হাসান | ১২:৫২ এএম, ২০২৫-১১-০৮
রাঙামাটি পলওয়েল পার্কে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী ও কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্যবৃন্দের আগমন উপলক্ষে এক বর্ণাঢ্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী জনাব আফরোজা হেলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুনাক রাঙামাটি পার্বত্য জেলার সভানেত্রী জনাব উরুবান আতরাবা তামান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) দেশের প্রতিটি জেলায় সমাজসেবা, মানবিক উদ্যোগ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
এই ধরনের সাংস্কৃতিক আয়োজন কেবল বিনোদনের জন্য নয়, বরং এটি পুলিশ পরিবারে ঐক্য, সম্প্রীতি ও মানবিক বন্ধনের প্রতীক। পুনাক সদস্যদের সক্রিয় অংশগ্রহণ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয়।”
সভাপতির বক্তব্যে পুনাক রাঙামাটি সভানেত্রী জনাব উরুবান আতরাবা তামান্না বলেন,সাংস্কৃতিক চর্চা মানসিক বিকাশ ও পারিবারিক বন্ধনকে দৃঢ় করে।
পুলিশ সদস্যদের পরিবারকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা আমাদের অন্যতম অঙ্গীকার। পুনাক রাঙামাটি সর্বদা সমাজকল্যাণ ও সংস্কৃতিচর্চার মাধ্যমে মানবিকতার বিকাশে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে পুনাক সদস্যবৃন্দ তাঁদের নান্দনিক প্রতিভার অসাধারণ প্রকাশ ঘটান।
মনোজ্ঞ এসব পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে তোলে।
এ সময় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুনাক সদস্যবৃন্দ, পুলিশ সদস্যদের পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited