রাঙামাটিতে পুনাক সভানেত্রীর আগমন উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা


মেহেদী হাসান    |    ১২:৫২ এএম, ২০২৫-১১-০৮

রাঙামাটিতে পুনাক সভানেত্রীর আগমন উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা

রাঙামাটি পলওয়েল পার্কে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী ও কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্যবৃন্দের আগমন উপলক্ষে এক বর্ণাঢ্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী জনাব আফরোজা হেলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুনাক রাঙামাটি পার্বত্য জেলার সভানেত্রী জনাব উরুবান আতরাবা তামান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) দেশের প্রতিটি জেলায় সমাজসেবা, মানবিক উদ্যোগ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই ধরনের সাংস্কৃতিক আয়োজন কেবল বিনোদনের জন্য নয়, বরং এটি পুলিশ পরিবারে ঐক্য, সম্প্রীতি ও মানবিক বন্ধনের প্রতীক। পুনাক সদস্যদের সক্রিয় অংশগ্রহণ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয়।”

সভাপতির বক্তব্যে পুনাক রাঙামাটি সভানেত্রী জনাব উরুবান আতরাবা তামান্না বলেন,সাংস্কৃতিক চর্চা মানসিক বিকাশ ও পারিবারিক বন্ধনকে দৃঢ় করে।

পুলিশ সদস্যদের পরিবারকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা আমাদের অন্যতম অঙ্গীকার। পুনাক রাঙামাটি সর্বদা সমাজকল্যাণ ও সংস্কৃতিচর্চার মাধ্যমে মানবিকতার বিকাশে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে পুনাক সদস্যবৃন্দ তাঁদের নান্দনিক প্রতিভার অসাধারণ প্রকাশ ঘটান।

মনোজ্ঞ এসব পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে তোলে।

এ সময় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুনাক সদস্যবৃন্দ, পুলিশ সদস্যদের পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।