আলমগীর মানিক | ০১:৩৩ পিএম, ২০২৫-১১-১৫
কোন ধরনের সরকারি নিষেধাঞ্জা না থাকলেও রহস্যজনক কারনে ৬ বছর ধরে পার্বত্যাঞ্চলের বাজার ফান্ড এলাকায় বন্ধ থাকা ঋণ কার্যক্রম চালু করাসহ বাজার ফান্ডের ভুমি হস্তান্তর ও বন্ধকি দলিল রেজিস্ট্রি কার্যক্রম আগামী ৪৮ ঘন্টার মধ্যে চালু করার দাবি জানিয়েছে রাঙামাটি বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটি।
অন্যথায় শাটডাউন, হরতাল অবরোধসহ কঠোর কর্মসূচী পালনের ঘোষনাও দিয়েছে সংগঠনটি।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় রাঙামাটির বনরুপায় একটি রেস্তোরায় আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এ দাবী জানিয়েছে রাঙামাটি বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ।
সাংবাদিক সন্মেলনে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে দীর্ঘ কয়েক বছর ধরে বাজারফান্ডের জমি নিয়ে প্রশাসনিক জটিলতার কারণে স্থানীয় ব্যবসায়ীরা ব্যাংক ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
বাজারফান্ড জমি মর্টগেজ (বন্ধক) দিয়ে ঋণ নিতে না পারায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা অর্থ সংকটে ভুগছেন। এতে ব্যবসার পরিধি ছোট হচ্ছে, নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে না, বাড়ছে বেকারত্ব।
একই সঙ্গে এখানকার বাণিজ্যিক ব্যাংকগুলোও বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে। বাজারফান্ড এলাকায় ব্যবসা সংকোচন ও ব্যবসায়ীদের মাঝে হতাশা বাড়ছে।
সাংবাদিক সন্মেলনে বক্তব্য রাখেন রাঙামাটি বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটির আহবায়ক এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির।
এসময় সংগঠনটির যুগ্ন আহবায়ক মুজিবুল হক মুজিব,আব্দুল কুদ্দুছ,দুপ্রক’র সাবেক সভাপতি ওমর ফারুক, রাঙামাটি চেম্বারের পরিচালক দীল বাহাদুর, জহির উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সিরাজুল মোস্তফা, অটোরিকসা চালক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি, আবুল কালাম, কাঠ ব্যবসায়ী সমিতির নেতা লোকমান হোসেন, করাতকল সমিতির সভাপতি মমতাজ মিয়া, ট্রাক চালক সমিতির সভাপতি হাসমত উল্লাহ, তবলছড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল করিম, বনরুপা ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন, ব্যবসায়ী নেতা কামাল হোসেন, বরুন রায়সহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সাংবাদিক সন্মেলনে অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে অঘোষিত নিষেধাজ্ঞার কারনে পাহাড়ে বাজার ফান্ড এলাকাগুলোতে সকল প্রকার ব্যাংক ঋণ বন্ধ রয়েছে।
এতে করে অত্রাঞ্চলের অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে পড়েছে। মূলধন সংকটে অনেকে ইতোমধ্যে ব্যবসা গুটিয়ে রাঙামাটির বাইরে গেছেন।
সাংবাদিক সন্মেলনে বলা হয় “২০১৭ সালে রাঙামাটির তৎকালীন জেলা প্রশাসক প্রথমবার বাজারফান্ড এলাকার ভূমি রেজিস্ট্রির মিউটেশন মামলা স্থগিত করেন। তখন নানা দেন-দরবারের পর তা চালু হলেও ২০১৯ সালে আবার বন্ধ হয়ে যায়।
পাহাড়ের বাজার ফান্ড অধিভূক্ত নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুন্ন হয়েছে মন্তব্য করে সংবাদ সন্মেলনে আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাঙামাটিতে বাজার ফান্ড নিয়ে প্রশাসনের অলিখিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে শাটডাউন, হরতাল অবরোধসহ কঠোর কর্মসূচী পালনের হুশিয়ারী দিয়েছেন রাঙামাটি বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited