আলমগীর মানিক | ০৮:৪৭ পিএম, ২০২৫-১১-১৫
২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী, রাঙামাটি জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ানকে নিয়ে শিক্ষা সংস্কার বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় দীপেন দেওয়ান মহোদয়ের বাসভবন প্রাঙ্গণে স্থাপিত সভাস্থলে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি রাঙামাটি জেলা শাখার সভাপতি মাইনুদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিবলী শান্তি চাকমার সঞ্চালনায় সভায় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইকরামুল ইসলাম বেলাল উপস্থিত ছিলেন।
শিক্ষকদের পক্ষ থেকে নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সিম বড়ুয়া বলেন, “বর্তমান পরিস্থিতিতে সব সমস্যার একমাত্র সমাধান ধানের শীষে ভোট প্রদান করা।”
অন্যদিকে জীবতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়সাল আহমেদ পার্বত্য জেলায় পৃথক শিক্ষা বোর্ড গঠন, বিএড ও এমএড কলেজ স্থাপনসহ শিক্ষার সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, “পার্বত্য জেলা গুলোর মাধ্যমিক শিক্ষকরা শিক্ষাব্যবস্থার মূল স্তম্ভ হলেও তারা দীর্ঘদিন ধরে অবহেলিত।
আমি নির্বাচিত হলে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব—এটা আমি শপথ করে বলতে পারি।”
সভায় আরও উপস্থিত ছিলেন দীপেন দেওয়ানের স্ত্রী ও সাবেক শিক্ষক, ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মিসেস মৈত্রী চাকমা।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited