গোলামুর রহমান-লংগদু | ১১:৩৭ পিএম, ২০২৫-১১-১৬
পার্বত্য অঞ্চলে জাতীয় নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সমন্বয়ে পাহাড়ে আস্থার প্রতীক হিসেবে কাজ করছে রাজনগর জোন (৩৭ বিজিবি)।
শুধু নিরাপত্তাই নয়, বরং উন্নয়ন, সম্প্রীতি ও মানবিক সেবার মাধ্যমে সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে এই জোন।
বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ, খেলাধুলার আয়োজন থেকে শুরু করে বিনামূল্যের চিকিৎসা সেবা—সব ক্ষেত্রেই নজির স্থাপন করছে তারা।
পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া বেকার যুবকদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে রাজনগর জোন কর্তৃক ০৪ সপ্তাহব্যাপী কারিগরি প্রশিক্ষণ আয়োজন করা হয়।
প্রশিক্ষণে মোট ৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কোর্স শেষে রাঙামাটি সেক্টর কমান্ডার আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করেন।
এ সময় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিনজন শিক্ষার্থীকে প্রশিক্ষণ সহায়ক সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি উপস্থিত সকল শিক্ষার্থীর হাতেও সনদপত্র তুলে দেওয়া হয়।
এছাড়া স্থানীয় ০৬টি টিমের অংশগ্রহণে জোন সদরে রাজনগর জোন কাপ ভলিবল টুর্নামেন্ট–২০২৫ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সর্বাতলী বয়েজ ক্লাব এবং পূর্ব রাঙ্গীপাড়া একাদশ মুখোমুখি হয়। রোববার, ১৬ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সর্বাতলী বয়েজ ক্লাব পূর্ব রাঙ্গীপাড়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল ম্যাচে বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এবং খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি, শ্রেষ্ঠ খেলোয়াড়ের হাতে ক্রেস্ট এবং খেলোয়াড়দের মাঝে মেডেলসহ অন্যান্য পুরস্কার তুলে দেন।
একই দিনে সকাল ১০:০০টা থেকে ১৪:০০টা পর্যন্ত জোন সদরে অনুষ্ঠিত হয় বিনামূল্যের মেডিকেল ক্যাম্পেইন।
এতে রাজনগর জোনের মেডিকেল অফিসার, স্থানীয় বেসামরিক মেডিসিন বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল মামুন এবং গাইনী বিশেষজ্ঞ ডা. ইরিন নাহার চিকিৎসাসেবা প্রদান করেন।
ক্যাম্পে মোট ২৩৪ জন (শিশু ৭৮, মহিলা ১২২ এবং পুরুষ ৩৪ জন) পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠী বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী গ্রহণ করেন।
চলতি বছরে রাজনগর জোন এলাকায় মোট ৭৫৬ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সহায়তা প্রদান করা হয়েছে, যা বিজিবির মানবিক কর্মকাণ্ডের প্রতি স্থানীয় মানুষের আস্থা আরও দৃঢ় করেছে।
এ প্রসঙ্গে রাজনগর জোন কমান্ডার বলেন—
“সীমান্ত সুরক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই উদ্দীপনাকে ধারণ করে আমরা পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পরিচালনা করে যাচ্ছি। আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।”
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited