মাহাদি বিন সুলতান | ০৪:০৩ পিএম, ২০২৫-১১-১৭
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার (১৭ নভেম্বর) সকালে রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকার মন্ত্রীপাড়াস্থ নিজ বাসভবনে অ্যাডভোকেট দীপেন দেওয়ান কাপ্তাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন—
রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ও রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রণেল চাকমা, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মামুন, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইকরাম হোসেন বেলাল, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য আব্দুল খালেক মেম্বার, সাংগঠনিক সম্পাদক উথোয় মং মারমা এবং কাপ্তাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম বাপ্পা। এছাড়াও কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও এতে অংশ নেন।
সৌজন্য সাক্ষাতে বক্তারা বলেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান ধানের শীষের প্রতীক নিয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
কাপ্তাই উপজেলা ও রাঙামাটি জুড়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক নেতা এবং সৎ-নিষ্ঠাবান ব্যক্তিত্ব হিসেবে অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বিজয়ী করতে পারলে রাঙামাটিবাসীর জন্য সর্বোচ্চ উন্নয়ন নিশ্চিত করবেন দেশনায়ক তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া। তাই সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তারা।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited