নিজস্ব প্রতিবেদক | ১১:৩৩ পিএম, ২০২৫-১১-১৮
মো.গোলামুর রহমান
রাঙ্গামাটির লংগদু (তেজস্বী) সেনা জোনের সফল অভিযানে লংগদু উপজেলার গাঁথাছড়া চিটাগাং টিলা এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের মাধ্যমে লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে ভারপ্রাপ্ত জোন কমান্ডার নির্দেশনায়, একটি টহলদল নদীপথে মাইনি গাঁথাছড়া নদীপথে বিশেষ অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার বিকালে টহল দলটি গাঁথাছড়া ব্রিজের অদুরে গোপনে অবস্থান করে । চোরাকারবারী দল সেনাবাহিনীর অবস্থান টের পেয়ে নৌকা থেকে নেমে যায় এবং শুধুমাত্র মাঝিকে দিয়ে কম্বলের নৌকা পাঠিয়ে দেয়। আনুমানিক ২.৩০ ঘটিকার সময় চিটাগাং টিলা এলাকায় কাপড় দিয়ে ছাউনি আবৃত করা একটি নৌকা আসতে দেখা যায়।
কাপড় দিয়ে মোড়ানো নৌকা দেখা গেলে সন্দেহজনক মনে হলে, নৌকাটিকে থামতে বলে সেনাবাহিনী । পরবর্তীতে নৌকা হতে নৌকা ভর্তি ভারতীয় চোরাচালানোর কম্বল জব্দ করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উক্ত চোরাচালান মাইনি ও লংগদু এলাকায় পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। চোরাকারবারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্তকরণ ও আটক প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া সম্পূর্ণ এলাকা বর্তমানে সেনাবাহিনীর কঠোর নজরদারির আওতাধীন।
লংগদু সেনা জোন কর্তৃক জানানো হয় যে, সীমান্ত এলাকাজুড়ে অবৈধ চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited