নিজস্ব প্রতিবেদক | ১২:১৮ এএম, ২০২৫-১১-২১
রাঙামাটি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন যুবদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামত কর্মসূচি এবং ধানের শীষ প্রতীকের প্রচার–প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাপ্তাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন মারমার নেতৃত্বে ওয়াগ্গা ইউনিয়নের ৫নং ইউনিয়নের ৩নং ওয়ার্ড কুকিমারা পাড়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন মারমা জানান, রাঙামাটি-২৯৯ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান–এর পক্ষে সকলের কাছে ভোট চান।
পাশাপাশি তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামত কর্মসূচিকে গ্রামের মানুষের মাঝে তুলে ধরে সমর্থন চাওয়ার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন—
ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবু মায়ারাম তঞ্চংগ্যা, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য বাবুল তঞ্চংগ্যা, সদস্য মোহাম্মদ হোসেন, ওয়াগ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সঞ্জয় তঞ্চংগ্যা, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজু, ইউনিয়ন কৃষক দলের সভাপতি চাইয়ো মারমা।
এ ছাড়া কর্ণফুলী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল তঞ্চংগ্যা, ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সন্তোষ তঞ্চংগ্যা, সিনিয়র সহ–সভাপতি টিপু তঞ্চংগ্যা, দপ্তর সম্পাদক মংসাইনু মারমা, ছাত্রদল নেতা হ্লামং মারমা, যুবদল নেতা সাগর মারমা, আব্দুল আমিন, মো. রহিম, ম্রামং মারমাসহ যুবদল–ছাত্রদল ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited