নিজস্ব প্রতিবেদক | ০৮:১৭ পিএম, ২০২৫-১১-২১
রাঙামাটি কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার প্রণীত ৩১ দফার লিফলেট বিতরণ ও ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুনের আয়োজন ও নেতৃত্বে চিৎমরম মুসলিম পাড়া সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে ২৯৯ নং আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে ভোট চেয়ে প্রচার–প্রচারণা পরিচালনা করা হয়।
ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার দেওয়া ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামত পরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরা হচ্ছে।
পাশাপাশি রাঙামাটি আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে মাঠে–ঘাটে, ঘরে–ঘরে গিয়ে ভোট চাওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি সুলতানা বেগম, ছাত্রদলের প্রচার সম্পাদক সাকিবুল ইসলাম সাগর, সংগঠনের সদস্য জাহিদ, নাহিদ, সাজিব, নয়ন, জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা জানান, নির্বাচনি প্রচার–প্রচারণা কার্যক্রম আগামীদিনেও চলমান থাকবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited