আলমগীর মানিক | ০২:৪২ পিএম, ২০২৫-১১-২৩
আলমগীর মানিক
রাঙামাটি জেনারেল হাসপাতালে রোগীদের সার্বিক চিকিৎসা অবস্থা, সেবা ও পরিবেশ পরিদর্শন করেছেন ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।
রোববার দুপুরে (২৩ নভেম্বর) তিনি জেনারেল হাসপাতালে পৌঁছে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তিকৃত রোগীদের সাথে আলাপ করে তাদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি মেডিসিন, সার্জিক্যাল, গাইনি, শিশু এবং জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগীদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ করেন। রোগী এবং স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধপ্রাপ্তি, শয্যাসংকট, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নার্সিং সেবাসহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে মতামত নেন। হাসপাতালের চিকিৎসক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকেও তিনি চলমান সেবা, চাহিদা, সংকট ও উন্নয়নকাজ সম্পর্কে সংক্ষিপ্ত অবহিত হন।
পরিদর্শনকালে এডভোকেট দীপেন দেওয়ানের সঙ্গে ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম আরিফ, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ টিপু, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন,হ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ রোগীদের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজন ও সমস্যা সম্পর্কে ধারণা নেন এবং হাসপাতালের সামগ্রিক সেবা ব্যবস্থা ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে এডভোকেট দীপেন দেওয়ান বলেন, মানবিক সহায়তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাঙামাটির সাধারণ মানুষ যাতে উন্নত চিকিৎসা পায় এবং হাসপাতালে চিকিৎসাসেবা আরও সহজলভ্য হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার উপর গুরুত্বারোপ করেন তিনি বলেন, রোগীদের সমস্যা ও হাসপাতালের সীমাবদ্ধতাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে উন্নয়নের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited