মেহেদী হাসান | ০৬:২৭ পিএম, ২০২৫-১১-২৪
সোমবার (২৪ নভেম্বর ২০২৫) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–রাঙামাটি পার্বত্য জেলার উদ্যোগে সদর উপজেলার আওতাধীন এলাকার ভলান্টিয়ারদের নিয়ে ভূমিকম্পে করণীয় বিষয়ে আলোচনা সভা, সাজসরঞ্জাম প্রদর্শনী এবং বাস্তব অনুশীলন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার সহকারী পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান আনসারী। তিনি মহড়া ও প্রদর্শনী পরিদর্শন করেন এবং ভলান্টিয়ারদের উদ্দেশে দুর্যোগ মোকাবিলায় দ্রুত ও দক্ষতার সঙ্গে অপারেশনাল কাজ সম্পাদনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় ভূমিকম্পে তাৎক্ষণিক করণীয়, উদ্ধার সরঞ্জামের সঠিক ব্যবহার, আহতদের প্রাথমিক সেবা, এবং ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করার কৌশলসহ বিভিন্ন বিষয়ে ভলান্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি আধুনিক উদ্ধার সরঞ্জামগুলোর প্রদর্শনী ও প্রায়োগিক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা হাতে–কলমে অভিজ্ঞতা অর্জন করেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ আরও সম্প্রসারণের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো এবং দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর ভূমিকা রাখা হবে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited