আলমগীর মানিক | ০২:৫৩ পিএম, ২০২৫-১১-২৬
রাঙামাটি–চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে সিএনজি অটোরিকশা ও কাভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী সিএনজি অটোরিকশা ও রাঙামাটিমুখী একটি কাভারভ্যান চেয়ারম্যান ঘাটা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ lose করে দুই যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালক হাসান মিয়া (২২) নিহত হন। তিনি ভোলার লালমোহন উপজেলার জাহাঙ্গীর আলমের ছেলে। কাউখালী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজির যাত্রী গিয়াস উদ্দিন (৩৯) ও আবদুল কাদেরসহ কাভারভ্যানের চালক শিবু বড়ুয়া (৩৫)। শিবু বড়ুয়ার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জৈষ্ঠ্যপুরা এলাকায়।
আহতদের উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হাসান মিয়ার মরদেহ বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয় এবং পরে পোস্টমর্টেমের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায়।
দুর্ঘটনা সংশ্লিষ্ট মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited