আল মামুন | ০৮:০৮ পিএম, ২০২৫-১১-২৯
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান মাহমুদ বলেছেন, “পাহাড়ে কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না।”
শান্তি–শৃঙ্খলা বজায় রাখা এবং সম্প্রীতির অটুট বন্ধন ধরে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় সব জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতেই এ প্রচেষ্টা।
শনিবার (২৯ নভেম্বর ২০২৫) দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন পানছড়ি সাবজোনের তারাবন ছড়ায় স্থানীয়দের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “পাহাড় থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি অচিরেই নির্মূল হবে। অস্ত্রের ঝনঝনানি আর চাঁদাবাজির দৌরাত্ম্য বন্ধ হবে। শান্ত পাহাড়কে অস্থিতিশীল করার স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। সকল সন্ত্রাসীকে কঠোর হাতে দমন করা হবে।”
ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, “পার্বত্য চট্টগ্রাম আমাদের সবার। তাই শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে পাহাড় থেকে সব সন্ত্রাসীকে উৎখাত করা হবে এবং পাহাড়ে বসবাসকারী মানুষদের নিরাপদে রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
ডিজিএফআই-এর (কর্নেল জিএস) কর্নেল আতিকুর রহমান, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, লোগাং ৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জি-টু-আই) কাজী মোস্তফা আরেফিন, পানছড়ি সাবজোন কমান্ডার মেজর রিফাত প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন পানছড়ি লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, চেঙ্গি ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, লোগাং ইউপি সদস্য মো. শাহেব আলী, স্থানীয় হেডম্যান–কার্বারীরা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, স্থানীয়দের শীতবস্ত্রসহ ৩ শতাধিক মানুষের
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited