মেহেদী হাসান | ০৯:৫০ পিএম, ২০২৫-১১-৩০
রাঙামাটির আসামবস্তী নারিকেল বাগান এলাকায় আজ ভোর ৪টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তাফসির হোসাইন কবিরের মালিকানাধীন দুইটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। কাঠের সিলিং থাকায় মুহূর্তেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে।
এতে দোকানের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল সম্পূর্ণভাবে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে যান রাঙামাটি ২৯৯ নং আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোঃ মানছুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আবদুস সালাম, পৌর আমীর মোঃ মাইনুদ্দিন, ৬ নং ওয়ার্ড সভাপতি ও পৌরসভার শূরা ও কর্মপরিষদ সদস্য সাজ্জাদুল ইসলাম, হাফেজ আবদুল জাব্বার, মনিরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রতি সমবেদনা জানান এবং আগুনে ক্ষতির সঠিক তদন্ত ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে আগুন লাগার নির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া না গেলেও তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited