ওমর ফারুক সুমন | ০৪:০০ পিএম, ২০২৫-১২-০২
রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চুক্তির ২৮ বছর পূর্তি উদ্যাপন ও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ ডিসেম্বর চুক্তি উদযাপন কমিটি বাঘাইছড়ির আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় তুলাবান উচ্চ বিদ্যালয় মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মারিশ্যা ইউনিয়নের চেয়ারম্যান আপন চাকমা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জনসংহতি সমিতির সহ ছাত্র বিষয়ক সম্পাদক শ্রী জুয়েল চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি জেএসএস সভাপতি পলক জ্যোতি চাকমা, জেএসএসের সাবেক সহ সাধারণ সম্পাদক ত্রীদিব চাকমা এবং সমাপ্তি দেওয়ানসহ জেএসএস ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘ ২৮ বছর পেরিয়ে গেলেও পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি। তারা আরো বলেন, পার্বত্য চুক্তি করা হয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সঙ্গে, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে নয়।
বক্তারা অভিযোগ করেন, চুক্তি বাস্তবায়নকে কেন্দ্র করে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, যা দ্রুত বন্ধ করে চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited