আলমগীর মানিক | ০৭:২৫ পিএম, ২০২৫-১২-০২
সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাঙামাটিতে হাজারবাতি প্রজ্জ্বলন করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি-২৯৯ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বী বিভিন্ন স্তরের বিএনপির নেতৃবৃন্দ এ প্রার্থনায় অংশ নেন।
আজ ০২ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৬.০০ ঘটিকায়, রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
প্রার্থনায় অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য আশীর্বাদ কামনা করা হয়।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের মতে, মানবিকতার জায়গা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে নেত্রীর সুস্থতার জন্য এই প্রার্থনা আয়োজন করা হয়েছে।
তাঁরা বৌদ্ধ সম্প্রদায়ের শান্তি ও মঙ্গল কামনামূলক আচার অনুসারে প্রার্থনায় অংশ নেওয়াকে রাঙামাটির সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ বলেও মন্তব্য করেন।
প্রার্থনা শেষে নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাঙামাটিসহ সারাদেশেই বিএনপি এবং অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় স্থানে দোয়া ও প্রার্থনা অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited