অহিদুল ইসলাম অভি | ১২:১৭ এএম, ২০২৫-১২-০৩
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ মাগরিব অনুষ্ঠিত এই মাহফিলে সর্বদলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ মিলিয়ে প্রায় ৫০০ জন উপস্থিত ছিলেন, যা এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন মোহাম্মদ রুহুল আমিন সিএনসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন।
এছাড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, কেপিএম বিএনপি নেতা খান সাহেব এবং বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ২০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করে গেছেন।
তাঁর সুস্থতা দেশের জনগণের অন্যতম প্রত্যাশা। তারা তাঁর দ্রুত আরোগ্য ও মুক্তির জন্য বিশেষ দোয়া করেন।
স্থানীয় উলামায়ে কেরাম মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন।
পরে উপস্থিত সবার মাঝে তবরুক বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited