জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদের গণসংযোগ


অহিদুল ইসলাম অভি    |    ০১:২৩ পিএম, ২০২৫-১২-০৩

জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদের গণসংযোগ

বুধবার (৩ ডিসেম্বর) রাঙামাটি ৪ং ওয়ার্ড তবলছড়ি বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদের গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৭টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের নানা অভিযোগ–সমস্যা মনোযোগ দিয়ে শোনেন।

জনসংযোগে তিনি জানান— জনগণের বিশ্বাস ও আস্থাই তার সবচেয়ে বড় শক্তি। ন্যায়ভিত্তিক উন্নয়ন, সুশাসন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গঠনে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান।

গণসংযোগে জেলা ও স্থানীয় পর্যায়ের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন— জেলা সেক্রেটারি মোঃ মানছুরুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলার সভাপতি আব্দুস সালাম, পৌর আমীর মোঃ মাইনুদ্দিন, পৌরসভা এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ রহমত উল্লাহ এবং সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান।

এ ছাড়া পৌরসভার শূরা ও কর্মপরিষদের সদস্য মোঃ জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম, আবদুর রাজ্জাক, শফিউল আযম, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আহমদ হোসেনসহ আরও অনেক নেতাকর্মী এতে অংশ নেন।

স্থানীয় বাসিন্দারাও প্রার্থীর সঙ্গে কথা বলে নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন—

অবকাঠামো উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা, রাস্তাঘাট ও জনসেবা সংক্রান্ত অভিযোগ তুলে ধরে তারা ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা জানান।

গণসংযোগের পুরো সময়জুড়ে ছিল উৎসাহ, আলোচনা এবং আগামীর নির্বাচনে পরিবর্তনের আশা।