রাঙামাটিতে তিন ভাষার বর্ণমালা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ


সিয়াম    |    ০৮:০৭ পিএম, ২০২৫-১২-০৩

রাঙামাটিতে তিন ভাষার বর্ণমালা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

রাঙামাটিতে চাকমা, মারমা ও ত্রিপুরা—এই তিন ভাষাভাষী সম্প্রদায়ের মাসব্যাপী নিজ নিজ বর্ণমালার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে এগারোটায় রাঙামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনিশিয়েটিভ ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (আইএসডি) রাঙামাটির আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

নবাশীষ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসডির পরিচালক প্রণব চাকমা।

অনুষ্ঠানের মূল আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনন্দ বিকাশ চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বৈশালী চাকমা। স্বাগত বক্তব্য প্রদান করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. রিজাউল করিম এবং আইএসডির সাধারণ সম্পাদক সোনামনি চাকমা।

পরে ত্রিপুরা ১৫ জন, মারমা ১৫ জন এবং চাকমা ৯ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।