নাজিম আল হাসান | ০৯:২৮ পিএম, ২০২৫-১২-০৫
বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা এবং রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি তানবির হোসেন মাহি'র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৫ ডিসেম্বর ২০২৫) জুমার নামাজের পর রাঙামাটির কাঠালতলী এলাকার দারুস সালাম ইসলামিক একাডেমি মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শামসুল আলম। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দ্রুত আরোগ্য এবং দেশের শান্তি-সৌহার্দ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। পাশাপাশি ছাত্রদল নেতা তানবির হোসেন মাহি'র দীর্ঘায়ু, সুন্দর জীবন ও ভবিষ্যৎ কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ অলি আহাদ। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রুবেল, মোঃ রুবেল, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ওমর মোরশেদ, সহ-সভাপতি শামীম ফরহাদ, এলিন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন অপুসহ মাদ্রাসার ছাত্র-শিক্ষক, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদল, পৌর ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা।
অতিথিরা বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তার সুস্থতা সমগ্র জাতির প্রত্যাশা।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited