আল মামুন | ০৩:৪৮ পিএম, ২০২০-১২-০১
কুড়িগ্রামের আলোচিত নির্বাহী ম্যাজেস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার বিরুদ্ধে স্ত্রীকে মারধর, যৌতুক দাবীসহ হত্যার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে স্ত্রী চন্দ্রিকা চাকমা। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় তার এক মাত্র কণ্যা সন্তান তোপজ্যোতি চাকমা তার সাথে ছিলেন।
বিভিন্ন সময় স্বামী রিন্টু বিকাশ চাকমা কর্তৃক নির্মম নির্যাতনের বর্ণনা দিয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী চন্দ্রিকা চাকমা জানান, গত ২০১৩ সালের ১৩ মার্চ খাগড়াছড়ির গুইমারা উপজেলার আমতলীপাড়া গ্রামের অক্ষয়মণি চাকমার ছেলে রিন্টু বিকাশ চাকমার সঙ্গে চন্দ্রিকা চাকমার প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয়।
বিয়ের পর থেকে নানা অজুহাতে যৌতুক দাবি করে রিন্টু চাকমা। এক পর্যায়ে সুখের খোঁজে চাকরীর জন্য মোটা অঙ্কের অর্থও তুলে দেওয়া হয় তার হাতে। সে পরে আবারো যৌতুক দাবী করলে না দেওয়ায় চন্দ্রিকা চাকমাকে প্রায় নির্যাতনসহ শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়।
রিন্টু বিকাশ চাকমা বিসিএস ভাইভা’র আগে চাকরির জন্য ঘুষ দেওয়ার কথা বলে আরো পাঁচ লাখ টাকা দাবি করে চন্দ্রিকার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালান বলেও জানান তিনি। এ সময় সংবাদ সম্মেলনে চন্দ্রিকা চাকমা সুষ্ঠ বিচার ও নিজের ও সন্তানের শতভাগ নিরাপত্তা ও স্ত্রীর পূর্ণ মর্যাদার সাথে রিন্টু বিকাশের সংসার করতে চান বলে জানান।
চন্দ্রিকা চাকমা গত ১৫ অক্টোবর ২০২০ তারিখে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্টাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২০ ইং (সংশোধিত ২০০৩ ইং) এর ১১ (গ) ধারায় একটি মামলা দায়ের করে। মঙ্গলবার (১লা ডিসেম্বর ২০২০ মামলার রায়ের লক্ষে শুনানির কথা থাকলেও গ্রেপ্তারি পরোয়ানা থাকা রিন্টু বিকাশ চাকমা নির্ধারীত তারিখের আগের দিন গতকাল আদালত থেকে জামিন নেন।
প্রসঙ্গত: রিন্টু বিকাশ চাকমা ২০১৭ সালে ৩৫ তম বিসিএস (প্রশাসন) এ উত্তীর্ণ হন এবং বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কর্মরত। বর্তমানে রিন্টু বিকাশ চাকমার ৬ বছরের একটি কণ্যা সন্তান রয়েছে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited