মেহেদী হাসান | ০৬:৫৮ পিএম, ২০২৫-১২-০৯
বাজার শৃঙ্খলা, ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা এবং উদ্যোক্তাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে রাঙামাটিতে পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
০৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. মঙ্গলবার রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
সভায় রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর সভাপতি জনাব মোঃ মামুনুর রশীদ মামুনের নেতৃত্বে ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাঁরা জেলার সামগ্রিক ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা, বাজার ব্যবস্থাপনা, উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে তাঁদের প্রস্তাব ও মতামত তুলে ধরেন।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন,
“ব্যবসা-বাণিজ্যের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা পুলিশ প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। জননিরাপত্তা, সুষ্ঠু ব্যবসা পরিচালনা, বাজার ব্যবস্থাপনা ও অপরাধ দমনে রাঙামাটি জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।
ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে নিরাপদ, শান্তিপূর্ণ ও ব্যবসাবান্ধব রাঙামাটি গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম উপস্থিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited