অহিদুল ইসলাম অভি | ০৮:৪৯ পিএম, ২০২৫-১২-১০
বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা—তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া—পদত্যাগ করেছেন। বুধবার বিকেল ৫টার দিকে তাঁরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
প্রেসসচিব জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে তাঁদের পদত্যাগ কার্যকর হবে।
জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা হিসেবে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছিলেন। পুনর্বণ্টনের পর মাহফুজ আলম পান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব, আর আসিফ মাহমুদ দায়িত্ব পালন করছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের।
পদত্যাগপত্র গ্রহণ করে প্রধান উপদেষ্টা তাঁদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন। তিনি বলেন, “অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ, তা জাতি মনে রাখবে। এটি একটি রূপান্তর মাত্র—ভবিষ্যতেও বৃহত্তর পরিসরে তোমরা আরও অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব পালন করে যে অভিজ্ঞতা তাঁরা অর্জন করেছেন, তা তাঁদের আগামীর পথচলায় কাজে লাগবে।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ২৩ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তিন ছাত্রনেতার মধ্যে আগে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ ছাড়েন। আজ পদত্যাগের মধ্য দিয়ে আরও দুই ছাত্রনেতার বিদায় হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited