আলমগীর মানিক | ১২:০৭ এএম, ২০২৫-১২-১১
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস) রাবিপ্রবি শাখার উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
দিবস উপলক্ষে সকালেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে বিভিন্ন বিভাগের শিক্ষক–শিক্ষার্থী, হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটির নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
র্যালি শেষে রিসোর্স ইনোভেশন সেন্টারে (আরআইসি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটির রাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ।
আলোচনায় ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ফখরুদ্দিন মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ এবং তরুণদের নেতৃত্বের গুরুত্ব নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, মানবাধিকারের সুরক্ষা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, সমাজের প্রতিটি মানুষেরই সচেতন ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। তরুণরাই পারে মানবাধিকারের মূল্যবোধকে সমাজে প্রতিষ্ঠিত করতে।
এসময় ফিশারিজ বিভাগের লেকচারার সিফাতুন নূর মানবাধিকার চর্চার প্রয়োজনীয়তা, বৈষম্য হ্রাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির বিকাশ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, এইচআরডিএসের সদস্য এবং মানবাধিকার সচেতনতা কার্যক্রমে জড়িত শিক্ষকবৃন্দ।
আলোচনা শেষে উপস্থিত শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে তারা সামনে থেকে ভূমিকা রাখবে।
রাবিপ্রবির এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মানবাধিকার বিষয়ে গভীর সচেতনতা তৈরি করবে বলে আয়োজকরা প্রত্যাশা করেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited