আলমগীর মানিক | ০৫:০৬ পিএম, ২০২৫-১২-১৩
বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য নিবেদিতপ্রাণ বৃহত্তম দাতব্য প্রতিষ্ঠান মোনঘর সামাজিক ন্যায়বিচারের জন্য ২০২৪ সালের রুবি গজনবী পুরস্কার অর্জন করেছে। শনিবার ঢাকার ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের সূচনা ও স্বাগত বক্তব্য রাখেন এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারপারসন প্রফেসর নায়লা কবির। এরপর মোনঘরের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশনা উপস্থাপন করে। অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে বক্তব্য দেন চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায়।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোনঘরের সহ-সভাপতি মিসেস নিরুপা দেওয়ান এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য মিসেস খুশী কবির।
এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন তাদের প্রয়াত চেয়ারপারসন রুবি গজনবীর জীবন ও কাজের স্মরণে ২০২৩ সালে রুবি গজনবী পুরস্কারটি প্রবর্তন করে। রুবি গজনবী তার জীবনের একটি বড় অংশ ব্যয় করেছিলেন প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণে এবং বাংলাদেশ চারুশিল্পের ঐতিহ্য রক্ষা ও চারুশিল্পীদের জীবনমান উন্নয়নে। তিনি মানবাধিকার, নারীর ক্ষমতায়ন ও শিশু সুরক্ষায় নিয়োজিত বিভিন্ন সংস্থার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করেছেন এবং ১৯৭১ সালের বীরাঙ্গানাদের মর্যাদা ও কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ব্যক্তি ও সংস্থার ব্যতিক্রমী কাজের স্বীকৃতিস্বরূপ, যা রুবি গজনবীর ধারণকৃত মূল্যবোধের সঙ্গে সংশ্লিষ্ট, সেই উদ্দেশ্যেই এই পুরস্কার প্রদান করা হয়।
রেজাউর রহমান, এফসিএ তার পিতা আবুল ফয়েজ মুজিবুর রহমান, আইসিএস-এর সম্মানে ১৯৮৫ সালে দাতব্য ট্রাস্ট হিসেবে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ও কার্যক্রমে সহায়তা প্রদানের পাশাপাশি এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার মান উন্নয়ন, যেখানে গণিত শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গণিত শিক্ষায় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ফাউন্ডেশন শিক্ষার্থীদের স্বর্ণপদক ও বৃত্তি প্রদান করে থাকে এবং অন্যান্য প্রতিষ্ঠানেও গণিতে উৎকর্ষ সাধনে নানা ধরনের সহায়তা দিয়ে থাকে।
ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৪ সালের ডিসেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুসজ্জিত আটতলা বিশিষ্ট ‘এ এফ মুজিবুর রহমান গণিত ভবন’ নির্মাণ ও হস্তান্তর করা হয়। ফাউন্ডেশন আশা প্রকাশ করে যে, এই ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগকে গণিত শিক্ষা ও গবেষণায় এই অঞ্চলের একটি শ্রেষ্ঠত্বের কেন্দ্র বা সেন্টার অব এক্সেলেন্স হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
এছাড়া ২০১৩ সাল থেকে ফাউন্ডেশন গণিত সোসাইটির ‘জাতীয় স্নাতক-পর্যায়ের গণিত অলিম্পিয়াড’-এর সম্পূর্ণ পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করে আসছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited