মেহেদী হাসান | ০৫:৫৭ পিএম, ২০২৫-১২-১৫
রাঙামাটি সরকারি কলেজে ফেনী সরকারি কলেজ থেকে আগত এক শিক্ষকের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক ও রাঙামাটি সরকারি কলেজ প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাঙামাটি সরকারি কলেজ শাখা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও নৈতিক পরিবেশ নিশ্চিত করার স্থান। বিশেষ করে নারী শিক্ষার্থীদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা কলেজ প্রশাসনের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব।
স্মারকলিপিতে দাবি করা হয়, সম্প্রতি বিপ্লব কুমার শীল নামের এক শিক্ষক রাঙামাটি সরকারি কলেজে যোগদান করেন, যার বিরুদ্ধে তার পূর্ববর্তী কর্মস্থল ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ, নারী শিক্ষার্থীদের হয়রানি, নারী সহকর্মীদের প্রতি অনৈতিক আচরণ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার একাধিক অভিযোগ রয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, এসব অভিযোগের বিষয়ে পূর্ববর্তী কলেজ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত চলাকালে একাধিক নারী শিক্ষার্থী ও নারী শিক্ষক লিখিত ও মৌখিকভাবে অভিযোগ প্রদান করেন এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
অভিযোগ প্রমাণিত হওয়ার পরও সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে তাকে পদোন্নতি দিয়ে অন্য কলেজে বদলি করা হয়েছে, যা নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক ও প্রশ্নবিদ্ধ বলে দাবি করা হয়।
এ অবস্থায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি সরকারি কলেজ প্রশাসনের কাছে চার দফা দাবি উত্থাপন করে।
দাবিগুলো হলো—পূর্ববর্তী তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে তা কলেজের নথিতে অন্তর্ভুক্ত করা, নারী শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষের কাছে পুনরায় অবহিত করে দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ প্রেরণ এবং ক্যাম্পাসে যৌন হয়রানি ও অনৈতিক আচরণ প্রতিরোধে বিদ্যমান নীতিমালার কঠোর প্রয়োগ নিশ্চিত করা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি পার্বত্য জেলা শাখার জেলা সেক্রেটারি ইরফানুল হক, রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি ইকবাল হোসেন, সেক্রেটারি শাহেদ আলম ইমন, সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, কোনো ব্যক্তি বা রাজনৈতিক বিদ্বেষ থেকে নয়, বরং কলেজের শিক্ষার্থী সমাজ—বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যেই তারা এই স্মারকলিপি প্রদান করেছেন।
তারা আশা প্রকাশ করেন, কলেজ প্রশাসন বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited