মাহাদি বিন সুলতান | ০১:০৩ পিএম, ২০২৫-১২-১৮
বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় রাঙামাটির নানিয়ারচর উপজেলায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বাংলা পাঠ্যবইয়ের পাশাপাশি চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় রচিত বিনামূল্যের বই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব বই বিতরণ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ।
এসময় তিনি জানান, ২০২৬ সালের ১ জানুয়ারি সারাদেশের মতো নানিয়ারচর উপজেলাতেও কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষার বই বিনামূল্যে বিতরণ করা হবে।
নানিয়ারচর উপজেলায় সরকারি ৭২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সুবিধা পাবে। পর্যায়ক্রমে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও বই বিতরণ করা হবে বলে জানান তিনি।
বই বিতরণ অনুষ্ঠানে নানিয়ারচর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল বিকাশ খীসা, জাদুকাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব জ্যোতি চাকমা, খুল্যাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজবিহারী চাকমাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited