আলমগীর মানিক | ০৩:১৬ পিএম, ২০২৫-১২-১৯
আলমগীর মানিক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ানের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
শুক্রবার সকালে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, জেলা জাসাসের সভাপতি মো. কামাল উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো বলেন, “সারাদেশে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। রাঙ্গামাটিতেও বিএনপির পক্ষে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান বিজয়ী হবেন।
মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে বিএনপির নির্বাচনী তৎপরতা আরও জোরদার হলো বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited