মেহেদী হাসান | ১২:০৩ এএম, ২০২৫-১২-২২
রাঙ্গামাটি পার্বত্য জেলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর ২০২৫) সকালে রাঙ্গামাটি পুলিশ লাইন্স মাঠে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
এ সময় তিনি মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস, টার্নআউট ও শৃঙ্খলার ওপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, “মাস্টার প্যারেড হচ্ছে জেলা পুলিশের একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনী। একটি বাহিনী কতটা সু-শৃঙ্খল, চৌকস ও প্রস্তুত—তা এই প্যারেডের মাধ্যমে ফুটে ওঠে।
এজন্য শারীরিক ফিটনেস ও মানসিক বিকাশে নিয়মিত প্যারেড অনুশীলনের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে নিজেদের গর্বিত পুলিশ সদস্য হিসেবে গড়ে তুলতে হবে।
যেকোনো সংকট মোকাবেলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে সু-শৃঙ্খলভাবে দায়িত্ব পালন করতে হবে।”
এ সময় পুলিশ সুপার জনসাধারণের সঙ্গে উত্তম আচরণ, ড্রেস রুলস মেনে পোষাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ তারেক সেকান্দারের নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশের ৭টি কন্টিনজেন্ট পুলিশ সুপারকে অভিবাদন জানিয়ে প্যারেড মাঠ ত্যাগ করে।
মাস্টার প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার রাঙ্গামাটি জেলা পুলিশের কিট প্যারেড পরিদর্শন করেন।
পরে তিনি জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, যানবাহন শাখা, সি-স্টোর, ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) জনাব আসিফ ইমাম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) জনাব মোজাম্মেল হকসহ রাঙ্গামাটি জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited