আলমগীর মানিক | ০৩:২৭ পিএম, ২০২৫-১২-২২
আলমগীর মানিক
রাঙামাটির বরকল উপজেলাধীন হরিণা সীমান্ত দিয়ে ভারত থেকে শুল্কবিহীন অবৈধভাবে আনা প্রায় ৯ লাখ টাকার বিদেশি সিগারেটসহ এক যুবককে আটক করেছে নিরাপত্তাবাহিনী।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে রাঙামাটির সুবলং চেকপোস্ট এলাকায় একটি বার্মিজ বোটে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তির নাম ধন্য জ্যোতি চাকমা (২২)। তিনি বরকল উপজেলার ৫নং বড় হরিণা ইউনিয়নের পাকমর গ্রামের বাসিন্দা এবং বিমল নন্দ চাকমার সন্তান বলে জানা গেছে।
নিরাপত্তাবাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট ভর্তি একটি বোট রাঙামাটির দিকে আসছে! এমন গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী বিশেষ নজরদারি জোরদার করে। তারই ধারাবাহিকতায় সুবলং চেকপোস্ট অতিক্রমকালে বিশেষ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি সন্দেহজনক বার্মিজ বোট থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় বোট থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত সিগারেটের মধ্যে রয়েছে ৩ হাজার ৪৭০টি ছোট কার্টুন ‘অরিস’ এবং ১ হাজার ৪৮০টি কার্টুন ‘এক্সএসও (ব্ল্যাক ফ্রুট)’ ব্র্যান্ডের সিগারেট। উদ্ধারকৃত সিগারেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৯১ হাজার টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নিরাপত্তাবাহিনীর সূত্র আরও জানায়, আটককৃত ব্যক্তি সিগারেটগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পাশাপাশি ব্যবহৃত বার্মিজ বোটটিরও কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
এ বিষয়ে বরকল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত সিগারেটসহ বোট থানায় আনার জন্য পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের মতে, সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট পাচারের নতুন রুট হিসেবে বরকলের হরিণা সীমান্ত ব্যবহার করছে চোরাকারবারীরা; সীমান্তবর্তী এলাকাগুলোতে চোরাচালান কার্যক্রম দিন দিন বাড়ছে।
নিরাপত্তাবাহিনীর নজরদারিতে ফাঁস হলো বড় চালান। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited